নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 15-07-2025 05:56:19 pm

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের সিভিল অংশ এবং ই/এম অংশ বাস্তবায়নের জন্য সরকার আজ নীতিগতভাবে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।


সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রন্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২১তম সভায় আজ এ অনুমোদন দেয়া হয়।


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ কমিটির দুটি পৃথক বৈঠকের সভাপতিত্ব করেন।


সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের দুটি প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং এর নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।


তিনি বলেন, অসঙ্গতির অভিযোগ থাকায় বিগত সরকারের আমলে স্বাক্ষরিত স্বাধীন বিদ্যুৎ কেন্দ্রের সকল চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 


তিনি আরও বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এরই ধারাবাহিকতায়, সরকার এ বিষয়ে আইনি সহায়তা গ্রহণ এবং প্রয়োজনীয় আলোচনা করার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে।


তিনি বলেন, বৈঠকে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন করেছেন এবং এটি সন্তোষজনক বলে সরকার মনে করেছেন।


অর্থ উপদেষ্টা বলেন, ধান, চাল এবং গমসহ প্রধান খাদ্যশস্যের মজুতের অবস্থা পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ধান ও চালের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।


তিনি বলেন, বাজারে উত্থান-পতন থাকবেই। কারণ সকল পণ্যের দাম হঠাৎ বেড়ে যাবে বা একসঙ্গে কমে যাবে এমনটা আশা করা যায় না। ‘তবে, এই বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক ও সজাগ আছি।

আরও খবর