জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আটক-২

লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় আটক-২ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই জীর আশ্রমের বাগানে আম পাড়াকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনার মামলায় অভিযুক্ত ২জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। রবিবার ভোরে উপজেলার নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতরা হলেন,সাইদুর ইসলাম (৫০) ও সিরাজুল ইসলাম (৪২)। জানা যায়, চলতি বছরের ২০ মে বেলা ১১টার দিকে এলাকায় আতংক ছড়াতে আশ্রমের আম বাগানে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটায় এবং ৫টি মোটরসাইকেল ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এঘটনায় আম ব্যবসায়ী নাসির হোসেন বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর