বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

নেয়াখালী জেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ১ম সভা অনুষ্ঠিত



নেয়াখালী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য এবং কর্মকর্তাদের নিয়ে প্রথমসভা অনুষ্ঠিত হয়েছে।


গত সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সোনাপুরস্থ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পরিষদের কর্মকর্তাগণ নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন।


উক্ত সভায় আনুষ্ঠানিক সূচনায় সভাপতিত্ব করেন, নব-নির্বাচিত চেয়াম্যান ও নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বক্তব্য প্রদান কালে চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতার আহবান করেন।


এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শাসছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, মিজানুর রহমান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার সহ পরিষদের সদস্যবৃন্দ।


সভা অনুষ্ঠিত হওয়ার আগে জেলা পরিষদের চেয়ারম্যান ও  সদস্যগণ এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যাগণ জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও খবর