সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

মবের পেছনে সরকারের মদদ আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2025 07:52:55 am

পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটছে, তার পেছনে সরকারের প্রশ্রয় রয়েছে। যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। 



শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলনে শহীদ পরিবারের’ সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “যে ব্যক্তি স্ক্রিনে দৃশ্যমানভাবে হত্যাকাণ্ডে জড়িত, তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? আমরা কি ধরে নেব, সরকারের কোনো অংশ এ ধরনের সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে?”


তিনি বলেন, “ধীরে ধীরে দেশে অদৃশ্য এক শক্তি সক্রিয় হয়ে উঠছে, যারা স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সরকারকে আমরা বহুবার সতর্ক করেছি, বিএনপি এই ধ্বংসাত্মক শক্তিগুলোকে কখনো প্রশ্রয় দেবে না।”


তারেক রহমান অভিযোগ করেন, সরকার এবং প্রশাসনের একটি অংশ হত্যাকারীদের ‘মব’ সংগঠনের সুযোগ করে দিচ্ছে। “সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখন সেটাই প্রশ্নের মুখে পড়েছে,” বলেন তিনি।


সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিএনপির সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও আশ্বস্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

আরও খবর



6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২২ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে