টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

চাঁদাবাজির প্রমাণ মেলেনি, ব্যবসায়িক দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-07-2025 08:31:35 pm

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার জসীম উদ্দিন জানিয়েছেন, পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 



শনিবার (১১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মূলত ব্যবসা নিয়ন্ত্রণ ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”


পুলিশ জানায়, সোহাগের সঙ্গে আসামিরা একই পেশায় জড়িত ছিলেন এবং তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তবে শুধুমাত্র ব্যবসায়িক বিরোধ, না কি অন্য কোনো কারণ রয়েছে, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দিন।


উল্লেখ্য, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে শত শত জনতার সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে পিটিয়ে, কুপিয়ে এবং কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়।


ভিডিও ফুটেজে দেখা যায়, সোহাগ রাস্তায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। আক্রমণকারীরা একে একে বড় পাথর, ইট ও কংক্রিট দিয়ে তার মাথায় আঘাত করে। হামলার নেতৃত্ব দেন মহিন ও অপু দাস, যাদের কর্মী হিসেবে পরিচিত সজীব, রিয়াদ, ছোট মনির, বড় মনির ও নান্নু সক্রিয়ভাবে অংশ নেন। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ হাসপাতালের কর্মচারী এবং অ্যাম্বুলেন্স চালক, আবার কেউ কেউ মহিনের নেতৃত্বাধীন যুবদলের কর্মী বলেও জানিয়েছে পুলিশ।


ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানের মাধ্যমে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। র‌্যাবও মনির ও আলমগীর নামে আরও দুজনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মহিনকে ৫ দিন এবং রবিনকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে