বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপে নিহত সোহাগের হত্যার প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভে উপস্থিত ছিলেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন রাস্তাঘাট। তাদের মুখে ছিল, চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়’ ইত্যাদি স্লোগান।

পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘‘যদি প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে আবারও রক্তাক্ত জুলাই দেখতে হবে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় না আনলে জেল গেট ভেঙে জনগণই রাস্তায় নেমে বিচার করবে। আমরা বাংলাদেশে আর কোনো অরাজকতা চাই না। আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।’’

আরও খবর