বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে যুবকের আত্মহত্যা

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মো. সিদ্দিকুর রহমান (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


শনিবার(১২ জুলাই) ভোররাতে আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময়ে উপজেলার 

উপজেলার বড় বগি ইউনিয়নের সওদাগার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মৃত আজহার মোল্লার পুত্র এবং বড় বগি ইউনিয়নের জয়দেব ব্যাপারীর জামাতা।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তার মরদেহ বাড়ির বসত ঘরের সামনের রেন্ট্রি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শশুর বাড়ির সদস্যরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।


স্থানীয়রা জানান, সিদ্দিকুর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।


তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল  বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।" তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ জানা যাবে।  এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Tag
আরও খবর