হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বিএনপির জনপ্রিয়তা দেখে জনবিচ্ছিন্নরা দিশাহারা : সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু


বিএনপির কার্যনির্বাহী কমটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের নেতারা দিশাহারা হয়ে পড়ছে। বিএনপির জনপ্রিয়তাকে ব্যর্থ করতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের কাজই হচ্ছে ছলেবলে জনগণকে দলে ফিরানো। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারাও এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। একতরফা নির্বাচনের অংশ নেওয়ায় আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের মানুষের নাগরিক অধিকার ভূলুণ্ঠিত করেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির ওই কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'আওয়ামী লীগ নিসন্দেহে একটি মাফিয়া চক্র। আওয়ামী দোসরেরা ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আগামীতে জনগণ ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক দলের আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে।'

 বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু বলেন, '১৯৭১ সালে ২৬ শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ওই সময় দেশে সরকার ছিল না। ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন দেশের স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যেতে সক্ষম হই। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাঁকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি। জনগণ তাঁকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল।

উপস্থিত জনতার উদ্দেশে সুলতান মাহমুদ বাবু বলেন, 'অন্তর্র্বতীকালীন সরকার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের যাত্রা পথের এটি শুরু মাত্র। সেকারণেই জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে অন্তর্র্বতীকালীন সরকারকে বিরত থাকতে হবে। জনগণের বিশ্বাস আর ভালোবাসা অর্জনের বিকল্প নেই।'

বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, 'জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকাটা বড়ই জরুরি।'

গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেছবাহ উদ্দিন সাদা মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাষ্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, উপজেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুনসন এবং জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল। 

ছাত্রদল নেতা রেজাউল করিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিপুল সংখক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। 

আরও খবর