বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

১২ হাজার টাকার মোবাইলের কাছে কোটি টাকার মিডিয়া দাঁড়াতে পারেনি; হাসনাত আব্দুল্লাহ

মাহফুজুল হক পিয়াস, ইবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোটি টাকার মিডিয়া আমাদের ১২ হাজার টাকার মোবাইলের সামনে দাঁড়াতে পারেনি। আমরা একেকটা মানুষ একেকটা মিডিয়া, একেকজন সাংবাদিক।


বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধীদের আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “আমরা যখন রাজনীতিতে নামছি, তখন মোবাইল ফোনই আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতিটি মোবাইল এখন একেকটি মিডিয়া। আমি হয়তো দুজন বা দশজনের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু শত শত মানুষের চোখ ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।


এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিলেন, তারাই আমাদের শক্তির উৎস ও অনুপ্রেরণার মূল কারন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন শিক্ষার্থীদের বীরত্ব ও সাহসের নিদর্শন। আন্দোলনের সময় আমাদের অনেক শিক্ষার্থী গ্রেপ্তার ও আহত হয়েছেন। এই আন্দোলন কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রভাব ফেলে।”

তিনি আরো বলেন, “আমরা সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যুত্থান সফল করতে পেরেছি। এই গণঅভ্যুত্থানের ইতিহাসে এই প্রতিবাদ ও বিপ্লবের কথা চিরকাল স্মরণীয় থাকবে।"


সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর