মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে চাঞ্চল্যকর ডেকোরেটর ব্যবসায়ী হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর ডেকোরেটর ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলামসহ এজাহারভুক্ত ৭ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। গ্রেফতারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, নিহত মনিরুল ইসলাম (৪৭) পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। গত ৬ জুলাই বিকেল ৪টার দিকে জমিজমা সংক্রান্ত কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন আইহাই গ্রামের সাগরা মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মামলার আসামিরা তার পথরোধ করে। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে মনিরুল প্রতিবাদ করেন। এক পর্যায়ে আসামিরা লোহার হাতুড়ি, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মনিরুলের মাথা, হাত, পিঠ ও বুকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত ও মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মনিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গতিবিধি নজরদারিতে রাখে। আসামিরা আত্মগোপনে থাকার জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিলেও র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।

এর ধারাবাহিকতায় ৯ জুলাই রাত ১২টা ৫ মিনিটে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ আশরাফুল ইসলামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (৬০), মোঃ মফিজুল ইসলাম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আকবর আলী (২৮), মোঃ বাবর আলী (১৯), মোঃ হানিফ (২৯), মোঃ রমজান আলী (২০)।

এজাহারে উল্লেখ রয়েছে, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি হত্যাকাণ্ডে অংশ নেন। তাদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 


Tag
আরও খবর