অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার থানার পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৮ জুলাই) বিকেল ৫টার সময় দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের চেক পোস্ট বসিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন — রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এলাকার মোঃ নায়েব আলী সরদারের ছেলে  মোঃ আসাদুল সরদার (২৮) এবং  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এলাকার মোঃ আজিজুল মন্ডলের ছেলে মোঃ সোহাগ ফয়সাল (৩০)।

অভিযানটি পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার এস আই (নিঃ) মোঃ ফারুক হোসেন বিপিএম এবং তার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স। অভিযানে আসামীদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,"গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।" 

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাবে পুলিশ।



আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে