তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ক্যান্সারের সাথে লড়াই করা ফরহাদকে বাঁচাতে সহানুভূতির হাত বাড়ান


ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজের কমার্স বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ফরহাদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় মাস ধরে হাসপাতালে কাতরাচ্ছেন এই তরুণ। একবার ক্যান্সার জয় করলেও দুর্ভাগ্যজনকভাবে ফের আঘাত হানে এই ভয়ংকর রোগ। বর্তমানে চূড়ান্ত পর্যায়ে চিকিৎসা প্রয়োজন ফরহাদের, যা অত্যন্ত ব্যয়বহুল।


ঢাকার মাতুয়াইল এলাকার বাসিন্দা ফরহাদের বাবা আলিম মিয়া পেশায় দিনমজুর এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন। একমাত্র সন্তানকে বাঁচাতে তারা ইতোমধ্যে সর্বস্ব ব্যয় করেছেন। বর্তমানে টাকার অভাবে ফরহাদের চিকিৎসা বন্ধের আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন ফরহাদের বাবা-মা।


এই পরিস্থিতিতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে ফরহাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করা হবে। এ বিষয়ে কলেজের টিচার্স কাউন্সিলেও আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে এই লড়াইয়ে জয়ী হতে ফরহাদকে দরকার আমাদের সবার সহানুভূতি ও সাহায্য।


অধ্যক্ষ ম্যাম আরও বলেন, “ফরহাদ আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থী, সে আমাদের পরিবারের অংশ। তার পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। আমি ‘বাঁধন’ সংগঠনের সকল সদস্যসহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের রক্ত ও অর্থ দিয়ে ফরহাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”


ফরহাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা সকলে মিলে সমাজের সহানুভূতিশীল মানুষের প্রতি এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় সাহায্য পেলে হয়তো আবারও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে ফরহাদ।


চিকিৎসকেরা জানিয়েছেন, ফরহাদের বেঁচে থাকার জন্য প্রায় ৩৫ লাখ টাকার মতো ব্যয় প্রয়োজন। কিন্তু ফরহাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ তাদের পক্ষে একেবারেই অসম্ভব।

 


আমাদের সামান্য আর্থিক সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি তরুণ প্রাণকে। চলুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।


সাহায্য পাঠানোর ঠিকানা:

সোনালী ব্যাংক

হিসাবধারীর নাম: মো: ফরহাদ হোসেন

হিসাব নং: ১৬১০৫০১০১৬২৪০

শাখা: যাত্রাবাড়ী

বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৯৮৯৭২৫১৮১


একটু সাহায্য, একটুখানি সদিচ্ছা—বাঁচাতে পারে ফরহাদের পুরো ভবিষ্যৎ। ফরহাদের পাশে দাঁড়ান, একটি জীবন বাঁচান।

আরও খবর