‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড় দিন পালিত

ছবির ক্যাপশন: মধুপুর(টাঙ্গাইল): মধুপুরে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনে গির্জা করছেন।ছবিটি জলছত্র ধর্মপল্লী থেকে তোলা হয়েছে।


নাজিবুল বাশার:
টাঙ্গাইলের লাল মাটির মধুপুর গড়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দ আমেজে উদযাপিত হয়েছে। নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যে দিয়ে বড় দিন উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর রাতে মধুপুর গড় এলাকার জলছত্র ধর্মপল্লী ও পীরগাছা সেন্টপৌল ধর্ম পল্লীসহ বিভিন্ন উপাসনালয়ে কেকে কাটা, গির্জা করা হয়। গির্জা শেষে শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষরা বাড়ি বাড়ি গিয়ে কীর্তন পরিবেশন করে। ২৫ ডিসেম্বর  সকালে প্রত্যেক ধর্মপল্লী ও উপাসনালয়ে গির্জা করে খ্রীস্টান ধর্মাবলম্বীরা। পরে গ্রামে গ্রামে নানা খেলাধুলা, বিয়ে সাধি শ্রদ্ধাসহ নানা আয়োজনে তারা মেতে উঠে। খ্রীস্টানদের ধর্মপল্লী, উপসনালয় ও বাড়িঘর সাজানো হয়েছে বর্ণীল সাজে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। শালবন ঘেরা মধুপুরে বড় দিনের  এ আমেজ চলবে সপ্তাহ জুড়ে। বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন।
মধুপুরের বন এলাকার জলছত্র, গাছাবাড়ী, ভূটিয়া, গায়রা, জৈলই, টেলকি, রাজাবাড়ী, গেচুয়া, জালাবাদা, জয়নাগাছাসহ বিভিন্ন গ্রামে চলছে এ উৎসব। উৎসবে শীতকালীন নানা পিঠাপুলির আয়োজন করা হয়।


Tag
আরও খবর