সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-07-2025 09:38:31 pm

মুসলিম বিশ্বের উন্নয়নে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যাবসায় অধিকতর সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


রোববার (৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 


ড. ইউনূস বলেন, ‘আমরা আমাদের কর্মক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিই। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায়। তাই আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করি।’


তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সামাজিক ব্যবসা একটি টেকসই ও মানবিক পদ্ধতি হতে পারে। তরুণদের এ খাতে সম্পৃক্ত হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার মধ্য দিয়েই টেকসই সমাজ গঠন সম্ভব।’


সাক্ষাৎকালে উপস্থিত ইসলামিক এনজিও নেতারা জানান, সামাজিক ব্যবসা নিয়ে ড. ইউনূসের নেতৃত্বে বিগত বছরগুলোতে যে প্রচেষ্টা চালানো হয়েছে, তা তাদের নিজ নিজ দেশেও অনুরূপ উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তুরস্কের ‘দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)’-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, ‘অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্স (এটিএএ)’ প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ‘ওয়াদাহ’ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের ‘আলখিদমত ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুস শাকুর, ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বশরি। 


এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিআইআইটি প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ, সাওয়াবের চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউ হাই অ্যাডভাইজরি বোর্ড সদস্য এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউ কাউন্সিল সদস্য ড. আলী আফজাল, বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির বাংলাদেশ প্রতিনিধি ড. এম আবদুল আজিজ প্রমুখ।

আরও খবর