বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

আজ পবিত্র আশুরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-07-2025 10:48:38 am

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশের মুসলিম সম্প্রদায় দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে এই দিনটি মুসলিম বিশ্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতিহাসে বেদনাবিধুর এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে আশুরা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।


৬১ হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তিনি হযরত আলী (রা.) ও হযরত ফাতেমার (রা.) পুত্র। হযরত মুয়াবিয়া (রা.) খলিফা হওয়ার পর তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। কিন্তু ইয়াজিদের কাছে বায়াত দিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন। 


তিনি মদিনা ছেড়ে কুফার দিকে হিজরত করেন। পথিমধ্যে কারবালায় যাত্রাবিরতির সময় ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদের নেতৃত্বে চার হাজার সৈন্য তার শিবির ঘিরে ফেলে। পানি সরবরাহ বন্ধ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা হয়। তৃষ্ণায় কাতর নারী-শিশুদের দুর্দশা সত্ত্বেও ইমাম হোসেন অটল থাকেন। 


ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকার না করায় ১০ মহররম ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গসহ ৭২ জন সাহসী অনুসারীকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়। শিমার ইবনে জিলজুশান নামক সেনাপতি ইমাম হোসেনের গলাকেটে তাকে শহীদ করে। এই ঘটনা ইসলামি ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায় হিসেবে বিবেচিত।


ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনেই কেয়ামত সংঘটিত হবে বলে মুসলমানদের মধ্যে একটি ধারণা রয়েছে। পবিত্র আশুরার দিনে রোজা রাখা সুন্নত, এবং হাদিসে রয়েছে, রাসুলুল্লাহ (সা.) নিজেও এই দিনে রোজা পালন করতেন।


শোক ও আত্মত্যাগের প্রতীক এই দিনে শিয়া সম্প্রদায় ইমাম হোসেনের স্মরণে মাতম করে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে তাজিয়া মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল।


পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশুরার শিক্ষাকে মানবতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পবিত্র আশুরা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার বার্তা দেয়। পাশাপাশি তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শান্তিপূর্ণ উন্নতির কামনা করেন।


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৯৮ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে