নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

‘অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-07-2025 05:53:18 pm

নির্বাচনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত। এ তথ্য জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।


বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।


গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 


সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের আগেই দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ইতোমধ্যেই লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।


তিনি বলেন, গত দুই সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার ও ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এছাড়াও গত মাসে ৫৬ জনসহ ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার ও পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।


কর্নেল শফিকুল বলেন, ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র গত দুই সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে, থাকবে।


এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশ সেনাবাহিনী রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে বলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।

আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে