জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে বিতর্কিত তারান্না বেগম বদলি, দায়িত্বে নবাগত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল মজিদ !!

শাজাহানপুরে বিতর্কিত তারান্না বেগম বদলি, দায়িত্বে নবাগত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল মজিদ !!

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কের পর বগুড়ার শাজাহানপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তারান্না বেগমকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মজিদ।

খাদ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তারান্না বেগমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের হয়রানি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠে আসছিল, যা স্থানীয় ডিলারদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।

ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারান্না বেগম হঠকারী সিদ্ধান্তে নিয়োগপ্রাপ্ত ডিলারদের লাইসেন্স প্রদান না করে অযথা তালবাহানা করতেন। ডিলারদের নানাভাবে হয়রানি করা হতো। এছাড়াও অফিসের জন্য আইপিএস কেনার নামে ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। (অভিযোগের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে) 

অবশেষে খাদ্য অধিদপ্তর তদন্তের ভিত্তিতে তাকে অন্যত্র বদলি কর হয়।

আসছেন নতুন কর্মকর্তা: নতুন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল মজিদ। তিনি এর আগে বগুড়ার ধুনট উপজেলায় দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

Tag
আরও খবর