ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

সুন্দরবনরক্ষায় নারীর বিকল্প জীবিকার অর্থ সহায়তার চেক প্রদান করলেন ইউএনও রণী খাতুন

সুন্দরবনরক্ষায় নারীর বিকল্প জীবিকার অর্থ সহায়তার চেক প্রদান করলেন ইউএনও রণী খাতুন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় লিডার্সের আয়োজনে বৃহস্পতিবার(৩ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর  উপজেলা হলরুমে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ জন নারীকে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন ট্রেডে বিকল্প জীবিকায় সহায়তা হিসাবে মাথা পিছু ১০ হাজার করে মোট ১ লক্ষ টকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। তিনি বলেন, এই ধরণের উদ্যোগ শুধু নারীর ক্ষমতায়ন নয়, বরং পরিবেশ রক্ষায়ও একটি ইতিবাচক ভূমিকা রাখে। স্থানীয় নারীদের সম্পৃক্ততা সুন্দরবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ কৌশল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প জীবিকা এবং সচেতনতা তৈরি করতে হবে। এই নারীরা এখন শুধু উপার্জনের পথেই হাঁটছেন না, তারা পরিবেশ সংরক্ষণের অংশীদারও হয়ে উঠছেন।

কর্মসূচির আওতায় নির্বাচিত নারীদের মাছ চাষ, কাঁকড়া চাষ, জৈব সার তৈরি, সবজি চাষ ও ক্ষুদ্র ব্যবসার মতো পরিবেশবান্ধব ট্রেডে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা পূর্বে প্রদান করা হয়েছে। জানা যায় পরবর্তীতে তাদের বিকল্প জীবিকায় আরও অর্থ সহায়তা প্রদান করা হবে।  

ছবি- শ্যামনগরে সুন্দরবন রক্ষায় নারীর অংশগ্রহণে বিকল্প জীবিকার উদ্যোগ স্বরুপ অর্থ সহায়তার চেক প্রদান করছেন ইউএনও রণী খাতুন।  



Tag
আরও খবর