জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ভিন্ন আয়োজনে মাদ্রাসা ও এতিম শিশুদের সাথে "শৈলকুপা স্বপ্নবাজ" ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন "শৈলকুপা স্বপ্নবাজ" ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি ভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ি গ্রামে অবস্থিত হযরত আবু হুরাইরা (রা:) নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এবং এতিমখানার সকল শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করে সংগঠনটি। এসময় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুর রহমান ফারুকী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীম হোসেন, জিহাদ হোসেন, সোহেল তানভীর, নাজমুল হাসানসহ মাদ্রাসার অর্ধশত কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সংগঠনের সদস্যরা মধ্যাহ্নভোজ করেন। এছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করতে সাব-মার্সেবল কল স্থাপন করে দিয়েছে "শৈলকুপা স্বপ্নবাজ" ফাউন্ডেশন। সংগঠনের প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী নাসিরুজ্জামান জোহানের একান্ত প্রচেষ্টায় ও সার্বিক সহযোগিতায় রক্তদান, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, ক্ষুদ্র কর্মসংস্থানসহ সদস্যরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। উল্লেখ্য, সামাজিক সংগঠন "শৈলকুপা স্বপ্নবাজ" ফাউন্ডেশন ও হযরত আবু হুরাইরা (রা:) নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর কর্মকান্ড তরান্বিত ও বেগবান করতে সমাজের বিত্তবানদসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Tag
আরও খবর