শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

তজুমদ্দিনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, "এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তবে এই ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় যেসব নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেয় নেতারা।

বক্তারা জানান, অভিযুক্তদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও, এই ঘটনার প্রেক্ষিতে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, বাকি যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তারা বিএনপি কিংবা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, “তজুমদ্দিনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক,আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা হাসান সাপা পিন্টু,ও সাহাজান,শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটন,সাধারণ সম্পাদক মো,সেলিম,এবং তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহবায়ক, মো,মামুন হোসেন,কলেজ ছাত্রদলের আহবায়ক, রাসেল আহমেদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী নেত্রী ও সাধারণ জনগণ।

উল্লেখ্য, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

Tag
আরও খবর