সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নোয়াখালীতে বহিষ্কৃত মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বহিস্কৃত প্রিন্সিপাল এটিএম ইফতেখার ইসলাম এর নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুন) দুপুর ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে মাদ্রাসা'র বহিস্কৃত প্রিন্সিপাল এটিএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০০১ সালে এ মাদ্রাসায় নিযুক্ত হন এটিএম ইফতেখারুল ইসলাম। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরে মাদ্রাসার কোন হিসেব তিনি সঠিকভাবে দিতে পারেননি। মাদ্রাসার সকল আয় ব্যয় এবং খরচ তিনি তার নিজের ইচ্ছেমতো করেন। কোন হিসাব চাওয়া হলে উল্টো তিনি তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করারও অভিযোগ করা হয়।

শিক্ষার্থীরা জানায়, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে তিনি আওয়ামীলীগ ও তার দোসরদের সাথে নিয়ে মাদ্রাসায় এসব অনিয়ম ও অর্থ লুটপাট করতেন। কোন শিক্ষক বা মাদ্রাসার গভর্নিং বর্ডির সদস্যরা কিছু বললে তাদেরকেও নানারকম ভয়-ভীতি দেখাতেন। 

১৯০১ সালে প্রতিষ্ঠিত হওয়া শতাব্দীর ঐতিহ্যবাহী চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত। কিন্তু মাদ্রাসার মার্কেট এবং শিক্ষার্থীদের ফি সহ বিভিন্ন মাধ্যমে আয় হওয়া অর্থ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় না করে তিনি ও তার আওয়ামী দোসররা ভাগ ভাটোয়া করে নিয়ে যেতেন।

২৪ শের আন্দোলনের পর তার এসব অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। সে সময় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে টানা লাগাতার অবরোধ ও ধর্মঘট পালন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ২টি তদন্তে দোষী সাবস্ত হওয়ায় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। 

কিন্তু অজানা এক চক্রান্তে তাকে আবারও মাদ্রাসায় ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা জরুরী সংবাদ সম্মেলন ডাকে। সেখানে তাদের এসব অভিযোগগুলো সাংবাদিকদের সামনে  তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারী প্রদান করে বলেন, এই দুর্নীতিবাজ প্রিন্সিপালকে আবারো যদি মাদ্রাসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে আবারো লাগাতার মাদ্রাসায় ধর্মঘট চলবে।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা আগামীকাল (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসার সকল পরীক্ষা, ক্লাস ও সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। সেইসাথে সকাল থেকেই মাদ্রাসায় শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘটের ডাক দেন।

আরও খবর