বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত

ছবি সংগৃহীত।

বগুড়ার বোনারপাড়া-সান্তাহর রেললাইনের আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি বা কোচ লাইনচ্যুত হওয়ার সাড়ে ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গত শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে স্টেশনের ১ নম্বর রেললাইনের ৯নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি ৩ঘন্টার পর ভোর ৫টা ৪০ মিনিটে লাইনচ্যুত দুইটি বগি রেখেই ঢাকার উদ্যোশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় ট্রেন যাত্রীর কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সান্তাহার রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশনে রাত ২টা ৩০ অতিক্রম করার সময় স্টেশনের ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর ট্রেনের বগির বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি বগি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল রবিবার সকাল ৬টার দিকে রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগির উদ্ধার কাজ শুরু করেন। পরে আদমদীঘি স্টেশনের লুফলাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে আন্ত:নগর ও লোকারসহ চারটি ট্রেন চলাচল করে।

আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার পর রাতেই রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে রিফিল ট্রেনটি এসে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনার ৯ ঘন্টা পর বেলা ১২টায় লাইনচ্যুত ট্রেনের দুইটি বগির উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বগুড়ার উর্দ্ধতন সহকারি প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে রবিবার সকাল ৯টায় আদমদীঘি রেলওয়ে স্টেশনের লুফলাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে আন্ত:নগর, লোকারসহ চারটি ট্রেন চলাচল করে। তবে কি কারনে ওই ট্রেনের কোচের বেলিপ্লেট ভেঙ্গে গেছে সে বিষয়ে তদন্ত টিম কাজ করছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে