বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

পদ্মায় ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, শায়িত হলো পাশাপাশি

পদ্মায় গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু বরন করা স্বামী-স্ত্রী পাশাপাশি শায়িত হলো। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী সদরের ফাজিলপুর কবরস্থানে জানাযার নামাজ শেষে দুজনকে পাশাপাশি দাফন করা হয়। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার সানজামুল ইসলামের ভগ্নিপতি সালাহউদ্দিন কাদের রূপনের (৩৮) লাশ শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদী থেকে উদ্ধার করে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল। আগের দিন শুক্রবার তার বোন মানজুরি তানভীর নিশির (৩২) ডুবে মারা যান।

শুক্রবার সকালে ওই দম্পতিসহ পরিবারের প্রায় ১৫-২০ জন নৌকায় চড়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের পদ্মার বালিগ্রাম চরে পিকনিকে করতে যান। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সময় তারা চারজন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দম্পতির দুই সন্তানকে জীবিত উদ্ধার করে। মানজুরি তানভীরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী ব্যাংক কর্মকর্তা  সালাউদ্দিন কাদের রূপন। রূপন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন । 

একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে। 

Tag
আরও খবর