হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-06-2025 12:22:31 pm

আমলাতান্ত্রিক জটিলতা ও পরস্পরবিরোধী সরকারি বিবৃতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতরণে বিলম্ব জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে এবং সরকারের ওপর আস্থা কমছে ইসরায়েলিদের। গাজা উপত্যকায় চলমান আগ্রাসন এবং সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের পটভূমিতে তেল আবিবের সামরিক ও রাজনৈতিক কৌশল মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।


প্রতিবেদনে সংবাদপত্রটি তাদের এক নিবন্ধে গাজা যুদ্ধকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে জানিয়েছে, হামাসের স্থিতিস্থাপকতা এবং যুদ্ধকালীন ইসরায়েলি সেনাবাহিনীর সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভিডিও ফাঁস হওয়ায় সৈন্যদের মনোবলে চিড় ধরেছে। স্পষ্ট সাফল্যের অভাব থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় অভিযান অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছেন, যদিও তেল আবিব সামরিক ও প্রচারণা স্তরে পরাজয়ের মুখে পড়েছে।


অন্যদিকে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলে চালানো হামলার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 


মারিভ পত্রিকা জানিয়েছে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হাজারো ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন যে সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহুর ‘জুয়া’ হিসেবে বর্ণিত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির কৌশলকে দায়মুক্তি দেওয়া উচিত নয় বলেও পত্রিকাটি মন্তব্য করেছে।


এদিকে, আমলাতান্ত্রিক জটিলতা ও পরস্পরবিরোধী সরকারি বিবৃতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতরণে বিলম্ব জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে এবং সরকারের ওপর আস্থা কমে যাচ্ছে।


গাজার মানবিক সংকট নিয়ে দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সাহায্য বিতরণকেন্দ্রের কাছে শত শত ফিলিস্তিনিকে হত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষিত তদন্তকে ‘নিরর্থক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 


প্রতিবেদনে চিকিৎসা নথি উদ্ধৃত করে বলা হয়েছে, নিহত ও আহতদের একটি বড় অংশ ইসরায়েলি কামানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অতীত অভিজ্ঞতার আলোকে পত্রিকাটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি তদন্তগুলো খুব কমই বাস্তব জবাবদিহিতার দিকে নিয়ে যায়। 


সূত্র: আল জাজিরা 

আরও খবর