শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের মাঝে বাইসাইকেল ও সম্মাননা প্রদান

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শতাধিক শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে বন্ধন মানবকল্যাণ সংস্থা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রাজ্জাক-এর উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুইশতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে যারা নিয়মিতভাবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে, তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই, চাবির রিং, কলম এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত ৫ জন বিজয়ীকে উপহার হিসেবে প্রদান করা হয় বাইসাইকেল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও বন্ধন মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা ডা. আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকভাবে গড়ে উঠুক। নামাজ মানুষকে সময় সচেতন, দায়িত্ববান এবং চরিত্রবান করে তোলে। আজ যারা টানা ৪০ দিন নামাজ পড়েছে, তারা সত্যিই সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে এই কামনা করি। 

তিনি আরও বলেন, আমাদের সমাজে যত রোগ-ব্যাধি, অপরাধ ও অবক্ষয়—এর সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে নিয়মিত নামাজ ও আল্লাহর ভীতি।

বাইসাইকেল পুরস্কার বিজয়ীদের একজন বলেন, আমি নামাজ পড়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এমন পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এটি আমাকে আরও উৎসাহিত করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন শিশু-কিশোরদের জীবনে স্থায়ী প্রভাব ফেলবে।

আয়োজকরা জানিয়েছে, ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এমন আয়োজন চালিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি আ: বারেক বেপারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল খালেক ইমন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কালেরকন্ঠ জাজিরা উপজেলা ও দৈনিক আমার দেশ এর নড়িয়া উপজেলা প্রতিনিধি, আইল্যান্ড গ্রুপ এর নির্বাহী পরিচালক সাংবাদিক মাহবুব আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা যুগ্ম আহবায়ক এইচ এম আদর, সাহাদাত মাস্টার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জিএম ফরিদ (বিএসসি), বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান প্রমুখ।

Tag
আরও খবর