লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

নদনদীর অধিকার ও হবিগঞ্জের নদ- নদীর অবস্থা শীর্ষক " নাগরিক আলোচনা " অনুষ্ঠিত।

নদনদীর অধিকার ও হবিগঞ্জের নদ- নদীর অবস্থা শীর্ষক " নাগরিক আলোচনা " অনুষ্ঠিত। 


বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) ও খোয়াই রিভার ওয়াটার কিপার এর আয়োজনে " নদনদীর অধিকার ও হবিগঞ্জের নদনদীর অবস্থা ; প্রেক্ষিত সোনাই নদী শীর্ষক " নাগরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ ডিসেম্বর)  শহরের ফুড ভিলেজ এ দুপুরে নাগরিক আলোচনা  বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ  এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রিভার ওয়াটার কিপার বাংলাদেশের  সমন্বয়কারী শরীফ জামিল।প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর শিক্ষা, তথ্য ও গবেষনা উপ- কমিটির সদস্য সচিব এস,এম,আরাফাত। আলোচনায় অংশ নেন  বাপার জেলা কমিটির সহসভাপতি  অধ্যাপক জাহানারা খাতুন,সহসভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি  মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহসভাপতি ও কবি তাহমিনা বেগম গিনি,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  ফজলুর রহমান, প্রথম আলোর হবিগন্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,অধ্যক্ষ তনুজ রায়,বাপার নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ বাহার উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল হক,এম,এ,ওয়াহেদ প্রমুখ। প্রধান অতিথি শরীফ জামিল বলেন নদনদী জীবন্ত সত্তা।নদনদীর অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। যেখানে নদনদীর অধিকার ক্ষুন্ন হয় সেখানেই এর অধিকার রক্ষায়  বাপা সম্ভব সবকিছু করে যাচ্ছে। তিনি আরোও বলেন বাপাকে প্রোএকটিভ হয়ে কাজ করতে হবে।নদীর দুষন ও অবৈধ দখল রোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

Tag
আরও খবর