বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

পদ্মায় ডুবে স্ত্রী মৃত্যুর একদিন পর উদ্ধার হলো স্বামী রুপমের মরদেহ

পদ্মায় গোসল করতে নেমে ডুবে স্ত্রী মানজুরি তানভীরের মৃত্যুর একদিন পর উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা স্বামী সালাউদ্দিন কাদের রুপমের মরদেহ। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দুরে ফায়ার সার্ভিসের ডুবরিদল তার মরদেহ উদ্ধার করেন। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক বলেন, সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারের পরে সালাউদ্দিন কাদেরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বরশি এক সঙ্গে বাধা) বরশি দিয়ে তার মরদেহ পদ্মা নদী থেকে তোলা হয়। 

শুক্রবার সকালে ওই দম্পতিসহ পরিবারের প্রায় ১৫-২০ জন নৌকায় চড়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের পদ্মার বালিগ্রাম চরে পিকনিকে করতে যান। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সময় তারা চারজন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দম্পতির দুই সন্তানকে জীবিত উদ্ধার করে। মানজুরি তানভীরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী ব্যাংক কর্মকর্তা  সালাউদ্দিন কাদের রুপম। নিখোঁজ রুপম উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন ।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবীর উদ্দিন জানান, ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করেছে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়েছিল। আজ শনিবার সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, একটু আগে মরদেহটা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে। 

Tag
আরও খবর