ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লিডার্স ও ইউল্যাবের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি

লিডার্স ও ইউল্যাবের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ।  পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং বাঁধ সংরক্ষণের জন্য শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক চরে  লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর যৌথ উদ্যোগে (২৬ জুন)  বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।  

 কর্মসূচির আওতায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

 কর্মসূচির উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক  মোহন কুমার মন্ডল। তিনি বলেন, এই ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, এখানকার মানুষের জীবিকা ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুন্দরবন  প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।

ছবি-লিডার্স ও ইউল্যাবের উদ্যোগে শ্যামনগর সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি।

Tag
আরও খবর