হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

এইচএসসি ও সমমাননা পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় তারা পরীক্ষার উপকরণ, বিশুদ্ধ পানির বোতল এবং জরুরি চিকিৎসাসেবা দিতে হেল্প ডেস্ক চালু করেছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য ছিল বিশ্রামের ব্যবস্থা ও ঠান্ডা পানির আয়োজন।


বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সার্বিক কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এবং সদস্য সচিব আবু সায়েদ।


সকাল থেকেই পরীক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, স্কেল ও বোর্ড তুলে দিতে দেখা যায় ছাত্রদলের স্বেচ্ছাসেবীদের। প্রচণ্ড গরমে ক্লান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে হেল্প ডেস্কে রাখা হয় পানির ব্যবস্থা। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


পরীক্ষার্থী রিয়া আক্তার বলেন, "সকালেই বোর্ড ভুলে বাসায় রেখে এসেছিলাম। খুব দুশ্চিন্তায় পড়ে যাই। হেল্প ডেস্ক থেকে উপকরণ পেয়েছি। ছাত্রদলের এই সহযোগিতা আমাকে সাহস জুগিয়েছে।"


অভিভাবক সালেহা বেগম বলেন, "আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এমন গরমে বাইরে বসে থাকা কঠিন। ছাত্রদলের ছেলেরা আমাদের জন্য পানি ও বসার ব্যবস্থা করেছে ভীষণ ভালো লাগছে। ছাত্ররাজনীতি এমন মানবিক হলে সমাজ উপকৃত হবে।"


এই মানবিক আয়োজন প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। তারা বলছেন, রাজনীতির ইতিবাচক দিককে সামনে এনেছে ছাত্রদল।


উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ বলেন, "পরীক্ষার দিনগুলো শিক্ষার্থীদের জন্য খুব চাপে কাটে। আর অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকেন। আমরা চাই, আমাদের ছোট সহায়তা যেন তাদের মুখে হাসি ফোটায়। মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল অর্থ।"


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় বলেন, "জিয়াউর রহমানের 'রাজনীতি মানুষের কল্যাণে'এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল আজ মানবিক ছাত্ররাজনীতির রূপ নিয়েছে। আজ সমির উদ্দীন কলেজ কেন্দ্রে কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে উপজেলার চারটি কেন্দ্রে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।"


তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের কারণে নানা প্রতিবন্ধকতা ছিল। তারপরও আমরা কাজ করে গেছি। ছাত্রদল সব সময় ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ্। 


এসময় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর