লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে সরিষা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের চাষাবাদ লক্ষমাএার চেয়েও বেশি।

লাখাইয়ে সরিষা আবাদে আগ্রহ বাড়ছে  কৃষকের, চাষাবাদ লক্ষ্যমাত্রা চেয়েও বেশী।লাখাইয়ে তেলজাতীয় ফসল সরিষা আবাদ পুরোদমে এগিয়ে যাচ্ছে। বাজারে তেলের মূল্য বৃদ্ধি, সরিষার বাজারমূল্য বৃদ্ধি ও কম খরচে আবাদ করতে পারায় এ সরিষা চাষে দিনদিন আগ্রহ বাড়ছে।এদিকে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কৃষকদের প্রশিক্ষন ও উন্নত জাতের বীজ,সার সহায়তা  প্রদান অব্যাহত থাকায় চাষাবাদে কৃষকদের আগ্রহ বহুগুন বেড়েছে। বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়  কৃষকেরা একদিকে  রোপাআমন ধান কাটছে অন্য দিকে সাথে সাথেই কলের লাঙ্গলের সাহায্যে চাষাবাদ করছে সরিষা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ১২০ হেক্টর জমি। ইতিমধ্যে চাষ হয়েছে ২ হাজার ৪ শত হেক্টর। উপজেলার  মুড়িয়াউক, মোড়াকরি, করাব ও বামৈ ইউনিয়নে সরিষা বেশী পরিমানে হয়ে থাকে।তবে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়ে থাকে মুড়িয়াউক ইউনিয়ন এর মাঠ গুলোতে কারন এসকল মাঠে বোরোধান আবাদ অপেক্ষাকৃত কম।চলতি বছর সরিষার আবাদ বেড়ে যাওয়ায়  সরিষা নির্ভর মধু সংগ্রহের সম্ভাবনাও বেড়ে গেছে। তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৫ সাল থেকে লাখাইয়ে সরিষা নির্ভর মধু সংগ্রহের উদ্যোগ নেয়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই থেকে প্রায় প্রতি বছরই ১-২ হাজার লিটার মধু আহরিত হয়ে আসছে।চলতি বছর সময়মতো  উদ্যোগ গ্রহণ করতে পারলে মধু সংগ্রহ বহুগুন বেড়ে যাবে। সেই সাথে বৃদ্ধি পাবে সরিষার ফলনও।যেহেতু মৌমাছি সরিষার পরাগায়নে সহায়তা করে।তদুপরি মৌমাছির বিচরনের মাধ্যমে  রোগ বালাইয়ের আক্রমণ কমে যাওয়ার বালাই নাশক তেমন একটা প্রয়োজন হয় না।ফলে কমে যায় খরচও।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান  এ বছর ইতিমধ্যে লক্ষ্য মাত্রার চেয়েও বেশি সরিষা আবাদ হয়েছে।চাষাবাদ আরোও বাড়বে।আমরা তেল জাতীয় ফসল সরিষা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ,সার সহায়তা দিয়ে যাচ্ছি। দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আবহাওয়া অনুকূল থাকলে চলতিবৎসর সরিষার ফলন আশানুরূপ হওয়ার আশা করছি।

Tag
আরও খবর