নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত, তবে...

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2025 07:23:47 pm

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


বুধবার (২৫ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


সালাহউদ্দিন আহমেদ বলেন, পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল চায় বিএনপি। যেখানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। একইসঙ্গে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে চায় বিএনপি।


তিনি জানান, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিলেন বলেই নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে হবে- এ ধারণা থেকে বের হতে হবে।


বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন সংস্কার করে নিয়োগের ব্যবস্থার সুপারিশ চাওয়া হয়েছে, যাতে সার্চ কমিটি স্বচ্ছভাবে কাজ করতে পারে। এছাড়া স্বাধীন নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।

Tag
আরও খবর