৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রতন মণ্ডল গ্রেপ্তার!

খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রতন মণ্ডল গ্রেপ্তার

বিস্ফোরক আইনে গ্রেপ্তার, অবৈধ সম্পদের তদন্ত দাবি এলাকাবাসীর

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মণ্ডল (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে খোকসা পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রতন মণ্ডল খোকসা পৌর এলাকার কালীবাড়ি পাড়ার (মাস্টার পাড়া) বাসিন্দা রঞ্জন মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রতন মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে রতন মণ্ডলের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, তিনি প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক ব্যবসা ও সম্পত্তি গড়ে তুলেছেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

এলাকাবাসীর দাবি, রতন মণ্ডলের সম্পদের উৎস ও যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হোক।

Tag
আরও খবর