চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত-১, শিশুসহ আহত ৫

জয়পুরহাটে ট্রাক, মেসি ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে অটোরিক্সা চালক ইদ্রিস আলী নিহত ও শিশু সহ পাঁচ জন আহত হয়েছে।

রোববার (১৬জুন) দিবাগত রাত ১২ টার দিকে জয়পুরহাট - নওগাঁ রোডে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিক্সা চালক ইদ্রিস আলী (৪০)  জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার একরাম আলীর ছেলে। 

আহতরা হলেন, সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে শিশু নিহা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহর থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা এক শিশু সহ পাচ যাত্রী নিয়ে ভাদসা দুর্গাদহ বাজার যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে অটো রিক্সাটিকে ধাক্কা ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে পরে ডুমরে মুচড়ে চূর্ণ বৃচন্ন হয়ে যায় । এমন সময় ট্রাকটির সামনে দিয়ে আসা একটি মেসিট্রাক্টরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটো রিক্সা চালক ইদ্রিস আলীর মৃত্যু হয়। অটোরিক্সায় থাকা শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ট্রাক ও মেসি ট্রাক্টর জব্দ করে।  ট্রাক ও মেসিট্রাক্টরের ড্রাইভার - হেলপার পালিয়ে গেছে। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খনদ্কার ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক ও মেসি ট্রাক্টরকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে আর অটো রিক্সাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ট্রাক ও মেসিট্রাক্টরের ড্রাইভার - হেলপারকে পাওয়া যায়নি। অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
Tag
আরও খবর