বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

টাঙ্গাইলের মধুপুরে মতবিনিময় সভায় নবাগত ডিসি জসীম উদ্দীন হায়দার বলেন- বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল কে শ্রেষ্ঠ জেলা মধুপুর কে শ্রেষ্ঠ উপজেলা করতে চাই

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

নাজিবুল বাশার: টাঙ্গাইলে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে কাজ করতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, আমি ইতিমধ্যেই বিভিন্ন অফিসে সাইনবোর্ড ও অভিযোগ বক্স দিয়েছি, আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত। আপনারা সরকারি সেবা নিতে কোনো সুবিধা দিবেন না। যে কোনো প্রয়োজনে আমার মোবাইলে আপনারা ফোন দিবেন। যদি আমি রিসিভ করতে না পারি, তাহলে এসএসএম দিবেন। আমি চেষ্টা করবো দুর্নীতি মুক্ত টাঙ্গাইল গড়তে। বিনা পয়সায় সরকারি কর্মকর্তাদের সেবা দিতে হবে। এ বিজয়ের মাসে তিনি আহবান জানান, উন্নত সমৃদ্ধ ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার।

তিনি আরো বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সকলের সহযোগিতায় বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলকে শ্রেষ্ঠ জেলা ও মধুপুরকে শ্রেষ্ঠ উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি ও সেবা দিয়ে, সে জায়গায় নিয়ে যেতে চাই। গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম ইয়াসমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরকে, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার ওসি মাজহারুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমূখ। 

এ সময় মধুপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীসমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে বিকেলে জেলা প্রশাসক মধুপুর উপজেলা পরিষদে পৌছালে উপজেলা প্রশাসন, পৌরসভা ও জনপ্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর