চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

‎শাজাহানপুরে সুদের টাকার জন্য কিশোর ছু'রি'কা'হ'ত !!!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ ‎বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে শান্ত (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে স্থানীয় দাদন ব্যবসায়ী নায়েব আলী। আহত শান্ত স্থানীয় দই ব্যবসায়ী বাবলু চন্দ্রের ছেলে।

‎জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ব্যবসার প্রয়োজনে বাবলু চন্দ্র নায়েব আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। প্রাথমিকভাবে মাসিক ২ হাজার টাকা লাভ দেওয়ার শর্ত থাকলেও পরবর্তীতে নায়েব মাসিক ৪ হাজার টাকা দাবি করতে থাকেন। এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। টাকা ফেরত দিতে চাইলে বাবলুর কাছে সুদসহ মোট ১ লক্ষ টাকা দাবি করে নায়েব। এতে রাজি না হওয়ায় বাবলুকে প্রাণনাশের হুমকি দেয় নায়েব আলী।

‎রবিবার সকাল ১১টার দিকে বাবলু চন্দ্র বাড়িতে না থাকায় নায়েব আলী দেশীয় অস্ত্রসহ ৪-৫ জন যুবক নিয়ে তার বাড়িতে আসে এবং ডাকাডাকি শুরু করে। এসময় বাবলুর ছেলে শান্ত বাইরে এলে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। শান্তর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

‎আহত শান্তর বাবা জানায়, অভিযুক্ত নায়েব আলী একই এলাকার মৃত আব্দুলের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনায় তার নাম উঠে এসেছে।

‎স্থানীয়রা প্রশাসনের কাছে এই দাদন ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর