জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে তিনটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দুয়ারিয়া, চংধুপইল ও আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দের সভাপতিত্বে ও উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের সঞ্চালনায় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার কমিটির সদস্য, মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীক, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু, যুবদল আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, জিয়া মঞ্চসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
Tag
আরও খবর