চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ জন বাস যাত্রী ফেরত পেলেন ৭০ হাজার টাকা

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ জন বাস যাত্রীর কাছ থেকে আদায়কৃত মোট ৭০ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী
সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে, শ্যামলী এন্টারপ্রাইজ ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজ ৮ হাজার ৫০০ টাকা, ওরিন এসি ১১ হাজার ৫০০ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস ৬ হাজার  টাকা, মুরাদ এন্টারপ্রাইজ ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেস ২ হাজার টাকা এবং এসএ প্লাস পরিবহন  ৯ হাজার টাকা।

ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গত তিনদিনে জয়পুরহাট জেলায় মোট প্রায় ৫০০ যাত্রীর কাছে ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
Tag
আরও খবর