‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কমিটি পুনর্গঠন

সুহাইল সভাপতি ও তাফহীম সাধারণ সম্পাদক মনোনীত


জনপ্রিয় ফেসবুক প্লাটফর্ম 'আমরার বাড়ি হবিগঞ্জ' গ্রুপের পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত 'হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম'-এর কমিটি ২০২৫-২৬ সেশনের জন্য পুনর্গঠন করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) হবিগঞ্জ সদরে অবস্থিত ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভায় কমিটি নবায়ন করা হয়।

সভায় সুহাইল আহমদকে সভাপতি ও তাফহীম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি :  আবিদ রহমান, মুজাহিদ আহমদ, গোলাম রব্বানী সেলিম, সিরাজুল ইসলাম আপন, শিব্বির আহমদ ও মঈনুদ্দীন খান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক : আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক : মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক : আব্দুন নূর, অর্থসম্পাদক : ফরহাদ সাইফুল্লাহ, সহ-অর্থ সম্পাদক : আনোয়ার আমীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক :  ফয়সাল আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : মুসাদ্দিক আহমদ মুসা, সমাজকল্যাণ সম্পাদক : এস এম আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. মোস্তাক আহমদ, ক্রীড়া সম্পাদক : মারুফ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : কামরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক : আব্দুল মুকিত, প্রবাসী কল্যাণ সম্পাদক : সাদিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শেখ মুশতাক আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক : আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এছাড়া নির্বাহী সদস্য হলেন, আবিদুর রহমান, মোহাম্মদ আলী, এবি হাসান ও মিজানুর রহমান। 

প্রসঙ্গত : দেশ, জাতি ও মানবতার কল্যাণের মহৎ লক্ষ্যে এবং হবিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলার কয়েকজন সৃজনশীল ও মেধাবী তরুণের উদ্যোগে ২০১৪ সালের ৩১ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বার্ষিক শিক্ষাসফর, সিরাত পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতাসহ জ্ঞান চর্চার নানামুখী কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং এতিম, বিধবা ও দুঃস্থ-অসহায় মানুষের সহায়তা কার্যক্রম, চিকিৎসা সেবা প্রদানসহ আর্ত মানবতার সেবায় যথাসাধ্য ভূমিকা রেখে চলেছে।


Tag
আরও খবর