চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

বড়লেখায় শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ভবনে সেবামূলক প্রতিষ্ঠান শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


এই সভায় সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান, নাগরীলিপি বিশারদ, ফোকলোর ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা সেলিম এবং পরিচালনা করেন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ সেলিম।


মত বিনিময় সভায় প্রজেক্টের সার্বিক বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম। এই সভা থেকে ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের রূপরেখা উপস্থাপন করেন তিনি। তিনি আরও জানান, আগামী বছরের এপ্রিল মাসে ওয়েলনেস সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে। এই কেন্দ্রে মনোদৈহিক স্বাস্থ্যসেবা, ভোকেশনাল প্রশিক্ষণ এবং সাহিত্য সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করা হবে। দরিদ্ররা বিনামূল্যে, স্বচ্ছলগণ নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।


এই সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইটাউরি হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের মেম্বার এনাম উদ্দিন মাসন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুছ ছবুর,গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, 

শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক  ও কেন্দ্রের ট্রেজারার আক্তারুজ্জামান ছাদেক, নিজবাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য এমরানুল হক বাবু, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মিছবাউল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে ৩০০ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের লাইব্রেরিতে 'পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক বাণী' গ্রন্থটি  উপহার প্রদান করা হয়।


উল্লেখ্য, বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্নে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে।

আরও খবর