‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জুড়ীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছেন বাবা ও মেয়ে দুজনেই। সোমবার বিকেল ৪ টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জুড়ী উপজেলার বাবুল ব্রিকস এর সত্ত্বাধিকারী জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তাঁর মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। নিহত হালিমা  ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। 

জানা যায়, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছেন। সোমবার বেলা ৪টর দিকে নিজ বাড়ির পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে নামেন। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবাও পানিতে তলিয়ে যান। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত বাবুল আহমদের ছোট ভাই বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ বাবুল তিনি ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে  এসেছিলেন। মেয়েকে বাডির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকেলে ৪ টার দিকে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে জুড়ী থানার পুলিশের একটি টিম অবস্থান করছে।


Tag
আরও খবর