শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠিত

শ্যামনগর নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাই সফল।  কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারানাটা ভূল।  আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি।  সোমবার (৯জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলি বলছিলেন।  তিনি বলেন আমাদের সন্তানদেরকে আগামীর দেশের নেতা,সমাজের নেতা এবং নেতৃত্বে যোগ্যতায় আমরা তাদেরকে গড়ে তুলব।  প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন এই স্কুল থেকে যারা জ্ঞান অর্জন করেছেন সম্মানিত হয়েছেন তাদের থেকে অনুপ্রাণিত হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশিদ।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান  ড.মুহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
   বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার,  খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন, মাধ্যমিক ও উচ্চ বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা  শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা প্রমুখ।

পরে প্রধান অতিথি  বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন শ্যামনগর উপজেলার চন্ডিপুর এলাকায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে অস্থায়ী সংরক্ষণাগার হিসাবে ব্যবহ্নত জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।   এ সময় তিনি সাংবাদিকদের বলেন এবার বিনামূল্যে লবন সরবরাহের মাধ্যমে সরকার চামড়া মজুদ উপযোগী করার পরিবেশ তৈরী করে দিয়েছেন।  এই সুযোগকে কাজে লাগিয়ে সংরক্ষিত চামড়া সুবিধাজনক সময়ে বাজারজাত করণের মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন।  

এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরা ভেটখালী সড়কের কাজ শুরু হবে।  

নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল পর্যন্ত স্মৃতিচারণ অনুষ্ঠান করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।  এছাড়া সকালে প্রধান অতিথি শিকড় নামে একটি স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।  

ছবি- শ্যামনগর নরেনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ বছরের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।   




Tag
আরও খবর