শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ঠাকুরগাঁওয়ে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রামরাই দিঘি


 

ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অপার সৌন্দর্যে মোহিত  রামরাই দিঘির জলে পানচিল, পানকৌড়ি, পাতিহাঁসসহ নানা প্রজাতির হাজার হাজার পাখির আগমনে দিঘির সৌন্দর্য আরও ফুটে উঠেছে কয়েকগুন বেশি।


শীত এলেই প্রকৃতি সজ্জিত হয় তার অপার সোন্দর্যের লীলাখেলায়। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত পুরনো ঐতিহাসিক রামরায় দীঘির। অতিথি পাখির আগমনে তার নতুন সাজ আরো বাড়তি সৌন্দর্যে মোহিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে এই রামরায় দিঘিতে। পাখিদের কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত হচ্ছে প্রতিদিন । পাখি প্রেমী ও সৌন্দর্য পিপাসুরা এক ঝলক  পাখিগুলোকে দেখার জন্য ছুটে আসেন দুর দূরান্ত থেকে।

শীতজুড়ে ঠাকুরগাঁওয়ের রামরায় দিঘি অতিথি পাখির আনাগোনায় মুখরিত থাকে সর্বদা। রামরায় দিঘির জলে পানচিল, পানকৌড়ি, পাতিহাঁসসহ নানা প্রজাতির হাজার হাজার পাখির আগমনে দিঘির সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এসব পরিযায়ী  পাখির আগমনে পাঁচশ বছরের পুরনো জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর এই দিঘির সৌন্দর্যে  ক্রমান্বয়ে বাড়তি মাত্রা যোগ হয়েছে।


পাখি প্রেমী ও সৌন্দর্য পিপাসু দর্শনার্থীরা জানান, অতিথি পাখির আগমনে এখানকার সৌন্দর্য আরও ফুটে উঠেছে। অপরূপ সুন্দর লাগছে পাখির অবাধ বিচরণ। এ যেন পাখিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।যেখানে পাখিরা উড়তে পারে নির্বিঘ্নে, মুক্ত আকাশে উড়তে পারে ডানা মেলে। মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পেরেই খুশি পাখি প্রেমীরা।


দীর্ঘদিন ধরে দীঘিটির তত্ত্বাবধানে থাকা (ইজারা নেওয়া) মৎস্য চাষি আইনুল হকের সাথে কথা বলে জানা যায়, অতিথি পাখির আগমনে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরও আমরা পাখিদের যেন সুন্দর একটি অভয়ারণ্য গড়ে ওঠে সেদিকে যথেষ্ট পরিমানে নজরদারি দিয়েছি। কেউ যেন পাখি শিকার না করতে পারে সে বিষয়ে প্রশাসন সহ আমরা সর্বদা তৎপর রয়েছি।


এই  বিষয়ে  জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, অতিথি পাখির অভয়াশ্রম রামরাই দিঘি। কেউ যেন পাখি শিকার করতে না পারে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর