সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

চাঁদা না পেয়ে প্রবাসীকে পেটালো ছাত্রদল নেতা

নোয়াখালী সুবর্নচরে চাঁদা না দেওয়াতে এক ইরাক প্রবাসীকে প্রকাশ্যভাবে  মারধর করে লাঞ্ছিত করার   অভিযোগ পাওয়া গেছে উপজেলা ছাত্রদল নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে। 

২নং চরবাটা ইউনিয়নের ইরাক প্রবাসী রিয়াজ উদ্দিন প্রকাশ (প্রবাসী রিয়াজ)এর উপর অতর্কিতভাবে হামলা করেন একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিমের ছোট ভাই এবং স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান গতকাল রাতে স্থানীয় ভুঁইয়ার হাট বাজারে রাইট চয়েজ নামক একটি গার্মেন্টস দোকানের সামনে প্রবাসী রিয়াজকে ডেকে এনে অতর্কিতভাবে পেটাতে থাকেন এবং গালিগালাজ করতে থাকেন পরে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এসে তাকে শান্ত করার চেষ্টা করেন।

এনিয়ে হাতিয়া ও নোয়াখালীর স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে উঠে।

 একাধিক ব্যক্তি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে এভাবে পেটানো কোনভাবেই উচিৎ হয়নি।আরেকজন বলে উঠেন এখনো বিএনপি ক্ষমতায় আসেনি তার আগে এরকম ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতায় আসলে না জানি কি করে।

স্থানীয় ইউনিয়ন বিএনপির একটি সূত্র জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকে, আ,লীগ পুর্নবাসন, হাট দখল, সরকারি খাস জমি দখল, অবৈধ বালু বাণিজ্য, চরজব্বর পুলিশ ফাঁড়ির সামনে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি, সালিশী বাণিজ্য দুই ভাই শূণ্য হতে কোটিপতি। ওদের দুই ভাইয়ের নানা অনিয়মের সাধারণ মানুষের মধ্য বিএনপির প্রতি ঘৃণা জম্মেছে প্রতিনিয়ত।

এ বিষয়ে প্রবাসী রিয়াজ বলেন, আমি দীর্ঘদিন ইরাক থাকি সেখানে ব্যবসা করি আমার অধীনে অনেক লোক কাজ করে। আমি বৈধ পথে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছি। আজ আমার উপর এ হামলা হয়েছে আমি এর সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি জানাচ্ছি জেলা বিএনপি ও সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা জামাল উদ্দিন জানান, রিয়াজ আওয়ামী লীগের দোসর গত কয়েক বছর সে বিএনপির নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার করেছে আর চাঁদাবাজির বিষয়টা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন একটি পক্ষ উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

আরও খবর