চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আক্কেলপুরে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জয়পুরহাটের আক্কেলপুরে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ এর নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা ও বিশ্বব্যাপী মুসলিম নিধনের প্রতিবাদে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় মুসলমানদের করণীয় শিরোনামে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে  হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ বলেন, আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যেখানে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সভ্যতা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। তারা বিশ্বের মুসলিম নিধনে নেমেছে। আমরা যদি এখনো কাল ঘুমিয়ে থাকি তাহলে এই জাতিকে রক্ষা করার আর কেউ থাকবে না। এ জাতিকে রক্ষা করার জন্য হেযবুত তাওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করে যাচ্ছেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে নিজেদের যত বড় মুসলিমই দাবি করি না কেন, আমাদের পরিণতি হবে ইরাক সিরিয়ার মত হবে। এ পরিণতি থেকে বাঁচতে এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময়ে আরও বক্তব্য দেন, হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা আমীর মাসুদ রানা চৌধুরী, সাবেক সভাপতি হারুনুর রশিদ সরদার, নোয়াখালী শহীদি জামে মসজিদের খতিব মাওলানা মেহেদী হাসান সাগর, বগুড়া জেলা হেযবুত তওহীদের সভাপতি সালজার রহমান সাবু, পাঁচবিবি উপজেলা সভাপতি  আসাদুজ্জামান মুকুল, হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবু হাসান সাদ্দাম , প্রচার সম্পাদক আরাফাত হোসেন শুভ, গাজীউল ইসলাম, টিটু আহম্মেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag
আরও খবর