সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরে শীতের কাপড় কিনতে ফুটপাতে বেড়েছে ক্রেতাদের ভীড়

মেহেরপুরে বেড়েছে ঘণ কুয়াশা আর শীতের তীব্রতা। শীত থেকে নিজেকে বাঁচাতে প্রস্তুতি নিচ্ছে সবাই। কুয়াশা আর শীত বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। মেহেরপুর জেলার বিভিন্ন মার্কেটের বিপনি-বিতান ও রাস্তার পাশে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানে রঙ-বেরঙের আরামদায়ক গরম কাপড় কেনার ধুম পড়তে শুরু করেছে। পছন্দ মতো কম দামে দেশি-বিদেশি গরম কাপড় কিনছেন ক্রেতারা। তবে মার্কেটগুলো ছাড়া ফুটপাতে দাম কম হওয়ায় বেশির ভাগ ক্রেতা ভীড় জমাচ্ছেন সেখানেই।  শীতের কাপড় কিনতে আসছেন স্ব-পরিবারে। ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতেও রয়েছে সব ধরনের সব বয়সী মানুষের জন্য দেশি-বিদেশি ব্লেজার, কোট, জ্যাকেট, সোয়েটার, কম্বল, হাতমোজা, চাদরসহ সবধরনের গরম কাপড়। যা কিনতে সকল ধরনের শ্রেণী পেশার মানুষ প্রতিদিন আসছেন তাদের পছন্দের গরম কাপড় কিনতে। তবে বিপনি-বিতানগুলোতে ভালো ও নতুন কাপড় কেনার লোকজন কম থাকায় ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে কাপড় না কেনার জন্য হাঁকছেন অনেকে। তিনারা জানান, ফুটপাতের পুরনো কাপড়ে করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত। তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের কাপড়ও সেখানে রয়েছে। যা ব্যবহার করলে আমাদেরও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও তা কিনতে শত-শত লোকজন ভীড় জমাচ্ছেন। তবে অন্যান্য বারের তুলনায় ছুটির দিনগুলোতে ক্রেতাদের ভীড় বেশি পরিলক্ষিত হয়েছে। গরীব,  মধ্যবিত্ত, ধনী সকলেই নিজ মনে কিনছেন তাদের কাপড়। সকাল ১১ টা থেকে সন্ধা অবধি ক্রেতাদের ভীড় বেশি হয় বলে বিক্রেতারা জানায়। তিনারা জানান, এবারের শীতে সবচেয়ে বেশি বেচা-কেনা হচ্ছে বাচ্চাদের পোশাক।

মেহেরপুর পৌর গোরস্তানের পাশের ফুটপাত, পৌরসভা সামনের সড়কের ফুটপাত, গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজারের ফুটপাত, হাসপাতাল বাজারের ফুটপাত, বামুন্দী বাজার, কেদারগঞ্জ, আমঝুপি, কাজীপুরসহ জেলার প্রায় সকল ধরনের ছোট-বড় শহরের ফুটপাত এবং গ্রাম্য হাট-বাজারেও বসেছে শীতের কাপড়ের মেলা।

কোন কোন ব্যবসায়ী জানালেন, এখনও হাড়-কাঁপানো শীত না পড়ায় অন্যান্য বারের তুলনায় বেচা-কেনা কিছুটা কম। তবে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোর ব্যবসায়ীরা তাদের বেচা-কেনায় অনেক খুশি।

গাংনী উপজেলা শহরের এনামুল হক জানান, মোটামুটি চলছে বেচা-কেনা। তবে হাড়-কাঁপানো শীত শুরু হলেই বাড়বে বেচা-কেনা।

বাজারের আরেক ব্যবসায়ী জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় বেচা-কেনা আশানুরূপ বেড়েছে। সকাল থেকে রাত অবধি চলছে বেচা-কেনা। তিনি জানান, পিস হিসেবে না কিনা বান্ডিল/বস্তা ধরে কাপড় কিনে আনি। নতুন বস্তা খুললেই ব্লেজার ও কোটসহ নানা ধরনের কাপড় কেনায় উপচে পড়া ভীড় হয়। বান্ডিলে অনেক ভালো মাণের বিদেশি কাপড় থাকায় তা উচ্চ মূল্যে বিক্রয় করা যায়।

তিনারা জানান, ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫'শ টাকাতেও বিভিন্ন কাপড় বিক্রি হয়ে থাকে। প্রতি বস্তা ১৫-২০ হাজার টাকায় কিনে তা থেকে প্রায় দিগুণ মুনাফা পাওয়া যায়।

Tag
আরও খবর