দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

মোংলা-ঘাষিয়াখালী এলাকায় টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রোমজাইপুর-উড়াবুনিয়ার এলাকার নদী ভাঙ্গন রোধ ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে  বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর এলাকার ভাঙ্গনকবলিত এলাকায় এ মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। 

এ আন্তর্জাতিক চ্যানেলের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত ৪ কিলোমিটার এলাকার নদী ভাঙনে ইতিমধ্যে অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের মুখে রয়েছে আরো শতাধিক ঘরবাড়ি।

এ ভাঙন রোধে ও টেকসই বেড়ি বাঁধের দাবিতে এলাকার শতশত ক্ষতিগ্রস্থ মানুষ নিরুপায় হয়ে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক এই নৌ চ্যানেল দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী কার্গো-কোস্টার চলাচল করে। এ পথে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। কিন্তু ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কোন উদ্যোগ নেই।

তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি ভাঙন রোধে ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণে যেন দ্রুত পদক্ষেপ নেয়া হয়। 

তারা আরো বলেন, ভাঙন রোধ ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে আমরা এলাকাবাসী রামপাল উপজেলা প্রশাসন ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে একাধিক বার আবেদন এবং স্মারকলিপি দিয়েছি। কিন্তু তার কোন পদক্ষেপ আমরা আজও দেখতে পায়নি। আশা করছি এই জনবান্ধব সরকার অবশ্যই আমাদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফাত্তাইন নাঈম, ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস'র প্রতিষ্ঠাতা মো. মাহফুজ, রামপালের পেড়িখালী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, ফিরোজ মাঝি, রিনা বেগম, সন্ধ্যা রানী, তুহিন মোল্লা, শামীম খান, গিয়াস মোল্লা ও বায়জিদ। 


আরও খবর