‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এক রাতেই ৬টি নরমাল ডেলিভারি

নরমাল ডেলিভারিতে সম্প্রতি নজিরবিহীন সাফল্য, দুই মাসে নরমাল ২৬৮টি, সিজার ৫টি


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি নরমাল ডেলিভারিতে এক অসাধারণ অগ্রগতি লক্ষ্য করা গেছে, যেখানে মাত্র দুই মাসে ২৬৮টি সন্তান জন্ম নিয়েছে অস্ত্রোপচার ছাড়াই। এ সাফল্যের নেপথ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, যিনি কর্মপরিকল্পনার মাধ্যমে সরকারি হাসপাতালমুখী ডেলিভারি সেবাকে বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছেন।

আধুনিকতার ছোঁয়ায় সাধারণত মা ও পরিবারগুলো সিজারিয়ান ডেলিভারিকে নিরাপদ মনে করলেও শ্রীমঙ্গলের এই হাসপাতাল তা বদলে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের গত এপ্রিল মাসে ১৪৪টি এবং মে মাসে ১২৪টি সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে, যেখানে মাত্র ৫টি ছিল সিজার।  এছাড়া গত ১ জুন রাতেই  ৬টি নরমাল ডেলিভারি নিরাপদে সম্পন্ন হয়েছে।

এই সাফল্যের কারণ হিসেবে দেখা যাচ্ছে গর্ভবতী মায়েদের জন্য সময়োপযোগী কাউন্সিলিং ও পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। হাসপাতালে নিযুক্ত মিডওয়াইফ ও নার্সরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং নরমাল ডেলিভারির নিরাপত্তা ও সুবিধা নিয়ে তাদের আগ্রহী করে তোলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপারভাইজার বশিরুন নেসা বলেন, আমাদের হাসপাতালে গত দুই মাসে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত ১ জুন রাতেই ৬টি নরমাল ডেলিভারি নিরাপদে সম্পন্ন হয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীদের আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। প্রসূতি মায়েদের বাসা-বাড়িতে গিয়েও নিয়মিত কাউন্সিলিং করছি। নরমালে সন্তান প্রসবের জন্য পরিকল্পনামাফিক আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। 

হাসপাতালের ইনচার্জ লেবার হাসিনা আক্তার জানান, ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকেই নরমাল ডেলিভারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে গর্ভবতী মায়েরা যেমন নিরাপদে সন্তান জন্ম দিতে পারছেন, তেমনি খরচও বাঁচছে।

একাধিক প্রসূতি জানান, হাসপাতালের চিকিৎসক, মিডওয়াইফ এবং নার্সদের আন্তরিকতা ও সেবা পেয়ে তারা প্রাইভেট ক্লিনিকে না গিয়েই নিরাপদে সন্তান প্রসব করতে পেরেছেন। অনেক সময় ডেলিভারির কয়েক ঘণ্টার মধ্যেই মা ও নবজাতক সুস্থভাবে বাড়ি ফিরছেন।

মিডওয়াইফ মনি বেগম ও রুবিনা আক্তার বলেন, তারা প্রতিটি গর্ভবতী মায়ের অবস্থা বুঝে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও উৎসাহ দিয়ে থাকেন। এমনকি কোন মা হাসপাতালে আসতে না পারলে তার বাড়িতে গিয়ে কাউন্সিলিং করেন।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, চিকিৎসক, নার্স, মিডওয়াইফদের কর্মপরিকল্পনা করে দিচ্ছি। এতে তারা আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছেন। যার কারণে আমাদের এখানে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। এখানে নিরাপদ নরমাল ডেলিভারি করায় গর্ভবতী মায়েরা সরকারি হাসপাতালমুখী হচ্ছেন। হাসপাতালে ডেলিভারি ঝুঁকিমুক্ত বিষয়টি সবাইকে জানিয়ে দিতে পারলে নরমাল  ডেলিভারির সংখ্যা আরও বাড়বে এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পাবে।আগামীতেও এই হাসপাতালে নরমাল ডেলিভারির সফলতা ধরে রাখার পরিকল্পনা রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, চা বাগান অধ্যুষিত অঞ্চলে এধরনের স্বাস্থ্যসেবা একটি মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নরমাল ডেলিভারির প্রতি মায়েদের আগ্রহ আরও বাড়বে।

Tag
আরও খবর