চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রোববার (০১ জুন) সকালে জয়পুরহাট পৌর সভা চত্বরে  ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬ শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এস আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর সভার  নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা,সমাজ উন্নয়ন কর্মকর্তা, মো: হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকতা আব্দুল হাশেম,উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক। 

এই চাল পেয়ে দেওয়ান পাড়া  আরজিনা   বেগম, বুলু পাড়া বিউটি খাতুন, শাপলানগরের ফাতেমাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও জয়পুরহাট পৌর সভার প্রশাসক  মোহাঃ সবুর আলী জানান, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল। এ চাল ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হবে।

২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

Tag
আরও খবর