জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে জিয়ার ৪৪তম মৃত্যু বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষ রোপণ !!!

শাজাহানপুরে জিয়ার ৪৪তম মৃত্যু বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষ রোপণ !!!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ৯টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) মহিউস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানা চত্বরে প্রধান অতিথি হিসেবে নিম গাছ রোপণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শাজাহানপুর-গাবতলি আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মোরশেদ মিল্টন।

এর আগে ডেমাজানি শ.ম.র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) যুগ্ম পরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামানিক।

উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দীন হারেজ,আবু শাহিন সানি,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী,উপজেলা ছাত্র দলের  সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর