জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ !

শাজাহানপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ !

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

শনিবার বাদ আসর মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলীর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু শাহীন সানি,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম,ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন,সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টোটন সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে মহিউসুন্নাহ মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

Tag
আরও খবর